১. নূরানী ও নাজেরা বিভাগ
বয়সসীমা: ৫ – ১০ বছর
ছোট ছোট শিশুদের সহীহ মাখরাজ ও তাজবীদের সাথে পবিত্র কুরআনুল কারীম পাঠের উপযোগী করে গড়ে তোলার বুনিয়াদি বিভাগ। শিশুদের বয়স উপযোগী স্নেহপূর্ণ পরিবেশে কায়দা, আমপারা এবং সহীহ নাজেরা তিলাওয়াত শেখানো হয়। এর পাশাপাশি প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, দু'আ ও সাধারণ বাংলা-গণিত শিক্ষা দেওয়া হয়।
- তাজবীদসহ মাখরাজ প্রশিক্ষণ
- মাসনূন দু'আ ও নামায শিক্ষা
- বুনিয়াদি বাংলা, গণিত ও ইংরেজি
- শিশুবান্ধব স্নেহপূর্ণ পরিবেশ